বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ০১ | ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বাবা হলেন জুবিন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল হতে বললেন ডা. জাহেদ উর রহমান চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে বাবার মরদেহ সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রেতাদের এলাকাগুলোতেই সারের সংকট হয়েছে: শাহে আলম মধ্যরাতে রাজধানীর ৬ ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সাইবার আইনে সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপের আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ ‘২ কোটি দেন, সব সই করে দেবো’- পিডিবির নির্বাহী প্রকৌশলীর গোপন ভিডিও জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ৩০, ০৫:১৩ অপরাহ্ন
মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু
মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু

পাহাড়ের পাদদেশে কবরস্থানে চলছে জানাজা। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মুসল্লিরা। সামনে ইমাম, তার সামনে খাটিয়ায় শায়িত আরিফুল ইসলামের নিথর দেহ। একটু দূরে একটি গাছের নিচে হাতে ফুল নিয়ে নীরবে দাঁড়িয়ে এক তরুণ। তার চোখে পানি, মুখে শোকের ছাপ। তিনি অনু চাকমা- ধর্মে বৌদ্ধ, আরিফুলের ঘনিষ্ঠ বন্ধু।

বন্ধুর জানাজায় অংশ নেওয়ার সুযোগ নেই তার। তাই দূরে দাঁড়িয়েই শেষবারের মতো বন্ধুকে বিদায় জানাতে এসেছেন। একপর্যায়ে অঝোরে কাঁদতে থাকেন অনু। কখনো আকাশের দিকে তাকাচ্ছেন, কখনো ফুল হাতে নীরবে দাঁড়িয়ে থাকছেন। দৃশ্যটি উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম হঠাৎ মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে পাশের দীঘিনালা উপজেলা থেকে ছুটে আসেন বন্ধু অনু চাকমা। ধর্ম আলাদা হওয়ায় জানাজার কাতারে দাঁড়াতে পারেননি; কিন্তু বন্ধুর শেষ বিদায়ে নিজেকে দূরে রাখতে পারেননি তিনি।

জানাজা শেষে বিষয়টি নজরে আসে আরিফুলের বাবা রফিকুল ইসলামের। তিনি এগিয়ে যান অনুর কাছে। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ছেলেকে হারানোর শোকে কাতর বাবার সাথে বন্ধুকে হারানোর বেদনায় কাঁদছিলেন অনুও।

এ সময় রফিকুল ইসলাম আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘হে আল্লাহ, আমার ছেলের জন্য তার বন্ধু এসেছে। সে বন্ধুর জন্য প্রার্থনা করছে। বন্ধুর জন্য হলেও আমার ছেলেকে ক্ষমা করে দিও।’

বাবা ও বন্ধুর এই আবেগঘন মুহূর্তে কেঁদে ফেলেন সেখানে উপস্থিত অনেকেই। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা পেরিয়ে দুই বন্ধুর সম্পর্কের এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়- মানুষের সম্পর্কের সবচেয়ে বড় পরিচয় কখনো কখনো ধর্ম বা সম্প্রদায় নয়, বন্ধুত্ব ও মানবিকতা।

পাহাড়ে নানা জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের বসবাস। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির এমন ছোট ছোট ঘটনাই সেই সহাবস্থানের মানবিক ছবি তুলে ধরে। আরিফুল ও অনুর বন্ধুত্বের এই গল্পও হয়ে থাকল তেমনই এক হৃদয়ছোঁয়া স্মৃতি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।